Welcome To Prottasha Brand
Our journey began in 2017 with the desire to turn a dream into a reality—the indigenous brand “Pratasha”. The goal was to create a name that would symbolize not just a product, but a mindset. Although the beginning was small,Our goal was big—to bring quality footwear to Bangladesh, with every pair carrying the imprint of trust and the promise of fulfilling dreams.
প্রত্যাশা ব্র্যান্ডে আপনাকে স্বাগতম
আমাদের যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে একটি স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে—একটি দেশীয় ব্র্যান্ড “প্রত্যাশা” প্রতিষ্ঠা করার মাধ্যমে। শুরুটা ছিল ছোট, কিন্তু আমাদের লক্ষ্য ছিল বিশাল—বাংলাদেশে মানসম্মত জুতা পৌঁছে দেওয়া, যেখানে প্রতিটি জোড়া জুতাই বহন করবে আস্থার ছাপ এবং স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি।
Brabd Identity
“Pratasha” is not just the name of a shoe, it is a reflection of our thoughts, hard work and pride. We believe that a good product is the greatest language to express ourselves. It is from that belief that every product of Pratasha is made with perfect care and quality control.
Our brand logo, through its symbolic power, is a testament to our journey and our determination towards the future. It is not just a symbol, but a powerful message—“We are here to move forward, to make our own mark.”
ব্র্যান্ড পরিচিতি
“প্রত্যাশা” শুধু একটি জুতার নাম নয়, এটি আমাদের চিন্তা-ভাবনা, পরিশ্রম এবং গর্বের প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, একটি ভালো পণ্যই নিজেকে প্রকাশ করার সবচেয়ে শক্তিশালী ভাষা। এই বিশ্বাস থেকেই প্রত্যাশার প্রতিটি পণ্য তৈরি হয় নিখুঁত যত্ন এবং মান নিয়ন্ত্রণের মাধ্যমে।
আমাদের ব্র্যান্ড লোগো তার প্রতীকী শক্তির মাধ্যমে আমাদের যাত্রা এবং ভবিষ্যতের প্রতি সংকল্পের সাক্ষ্য দেয়। এটি শুধু একটি প্রতীক নয়, এটি একটি শক্তিশালী বার্তা—“আমরা এগিয়ে যেতে এসেছি, নিজেদের ছাপ রেখে যেতে এসেছি।”
Our Goal
Our goal is to create a competitive position in the domestic market by producing international quality products. Creating employment opportunities for the people of the country In the future, we will establish our own factory and manufacture outsoles and other materials domestically. We believe that every human being has a hidden potential. “Pratasha” is an attempt to make that potential a reality.
আমাদের লক্ষ্য
আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য তৈরি করে দেশীয় বাজারে একটি প্রতিযোগিতামূলক অবস্থান গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। একইসঙ্গে, দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও আমাদের অঙ্গীকার। ভবিষ্যতে আমরা নিজস্ব কারখানা স্থাপন করব এবং আউটসোলসহ অন্যান্য উপকরণ দেশেই উৎপাদন করব।
আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের ভেতরেই এক ধরনের সুপ্ত সম্ভাবনা রয়েছে। “প্রত্যাশা” সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার এক আন্তরিক প্রচেষ্টা।